ছবি: দৈনিক জনকণ্ঠ।
ইরানে আমেরিকা ও ইসরাইলী হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনী হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) দুপুর ২টার দিকে মাগুরা জেলা ইসলামী যুব সংগঠন, বাংলাদেশের উদ্যোেগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনের সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইরানে মার্কিন ইসরালী হামলাকে মানবতা বিরোধী উল্লেখ করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মওলানা আবু হানিফ, উপদেষ্টা মওলানা রাশিদুল ইসলাম খান, উপদেষ্টা সাব্বির আহমেদ, সভাপতি মোহান্মদ আবু তালহা, সহসভাপতি মো: তৌফিক আহমেদ, সেক্রেটারী মো: মঞ্জুর মোল্লা প্রমুখ। মিছিল ও সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কে








