ছবি: দৈনিক জনকণ্ঠ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিবদমান পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন। সোমবার (০২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন(৪৫) মৃত মনছের আলীর পুত্র। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, উপজেলার গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে একজন লিজ গ্রহণ করে। লিজ নেওয়ার পরে সে গ্রামের মসজিদের উন্নয়নকল্পে ছেড়ে দেয়। অপরদিকে একই গ্রামের অপর একটি গ্রুপ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এনিয়ে দীর্ঘদিন যাবৎ দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে না গেলে পুরোপুরি ঘটনা বলা সম্ভব না।
এম.কে








