ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সোনাইমুড়ীতে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি প্রদান

খোরশেদ আলম, সোনাইমুড়ী, নোয়াখালী

প্রকাশিত: ১৪:৪১, ২ মার্চ ২০২৬

সোনাইমুড়ীতে শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি প্রদান

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাহেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুম আলহাজ্ব আতাউর রহমান স্মৃতি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ ) বেলা ২টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন একাডেমীতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম আলহাজ্ব আতাউর রহমানের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. ফারজানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম পরিচালক কামরুল ইসলাম, রেহানা বেগম, একাডেমীর প্রধান শিক্ষক জয়নাল আবেদীন মিন্টু, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান ভূঁইয়া। অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করেন স্কুলের শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ফারজানা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়া আরো ভালো করতে হবে। তারা মেধা বৃত্তির এই ধারা অব্যাহত রাখবেন।

এ সময় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন করে মোট ৫০ জন ছাত্র-ছাত্রীকে মেধা বৃত্তি প্রদান করা হয়।

এম.কে

×