ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নেত্রকোনায় অগ্নিদগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

কে, এইচ, এম, নূরুল আলম কামাল, নেত্রকোনা

প্রকাশিত: ২৩:৫০, ১ মার্চ ২০২৬

নেত্রকোনায় অগ্নিদগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

ছবি: জনকণ্ঠ

নেত্রকোনা পৌর শহরের হেনা ডিজিটাল স্টুডিও মালিক রাজু সাহা (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (১ মার্চ) বিকালে ঢাকা একটি বার্ন হাসপাতালে মারা যান তিনি।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে নিজ প্রতিষ্ঠান শহরের তেরী বাজার এলাকায় এসি বিস্ফোরণ হয়ে অগ্নিদগ্ধ হন তিনি। পরে দ্রুত হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত অবস্থায় ঢাকায় বার্ন হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে তার শরীরের ৮০ ভাগের উপরে দগ্ধ হয়ে পড়েন। রাজু সাহা শহরের নিউটাউন বড় পুকুরপাড়ের মনিক চন্দ্র সাহার ছেলে। 

জানা গেছে, রাজু তেরী বাজার এলাকায় মায়ের নামে একটি স্টুডিও দিয়েছিলেন। সেখানে শনিবার সকালে কাজে গেলে হঠাৎ এসিতে বিস্ফোরণ হয়। এসময় মেইন সুইচ অফ করতে গিয়ে তিনি মারাত্মক দগ্ধ হন। পরে স্থানীয় ও স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে ময়মনসিংহে ও পরে ঢাকায় নেয়া হয়। রবিবার বিকালে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাজুর স্বজন রাজন ভদ্র জানান, লাশ নিয়ে আসলে শহরের চকপাড়া মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে। 

শহীদ

×