নেত্রকোনার দুর্গাপুর বিরিশিরি খাদ্যগুদামে ভ্রাপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কে শোকজ করেছে। রোববার জেলা খাদ্য কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিনদিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ প্রদান করেন। এর আগে শনিবার জেলা প্রশাসক আয়োজিত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বিরিশিরি খাদ্যগুদামের কর্মকর্তার বিরুদ্ধে ৪৩কেজিতে মণ হিসেবে ধান সংগ্রহের অভিযোগ তোলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সহ চারটির সংসদ সদস্যগণের উপস্থিতিতে জেলার বিভিন্ন দপ্তরের কর্যবিবরণী এবং আগামীর করণীয় পরিকল্পনা শীর্ষক মতবিনিময় করেন। জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান এর উপস্থাপনার সময় নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বিরিশিরি খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ৪৩কেজিতে মণ হিসেবে ধান সংগ্রহের অভিযোগ তোলেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপুরের বিরিশিরি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ৪০কেজির স্থলে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ৪৩কেজি করে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে থাকেন। যা কোন অবস্থায়ই কাম্য নয়। ভূমি প্রতিমন্ত্রী ব্যাস্টিার কায়সার কামাল তিনদিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে বলেন। মতবিনিময় সভায় নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান বিষয়টি তার জানা নেই বলে জানান। এরই প্রেক্ষিতে রবিবার নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান আগামী তিনদিনের মধ্যে বিরিশিরি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জবাব দিতে নির্দেশ প্রদান করেন।
বিরিশিরি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মেহেদী হাসান জানান, ধান সংগ্রহ ডিসেম্বরে শেষ হয়ে গেছে। মন্ত্রী মহোদয়কে কে বা কারা ভুল বুঝিয়ে এ সব কথা বলছে। এ কথাগুলো সম্পূর্ন অবান্তর।
নেত্রকোনা জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান বলেন, ভূমি প্রতিমন্ত্রী মহোদয় বিরিশিরি খাদ্যগুদামের ওসি এলএসডি মেহেদী হাসান বিরুদ্ধে ওজনে ধান বেশী নেওয়ার বিষয়টি বলেছেন। এ জন্য বিরিশিরি খাদ্যগুদামের কর্মকর্তাকে কারণ দশানো নোটিশ করা হয়েছে। তিনদিনের মধ্যে ওই নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
রাজু








