রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগে এক যুবতীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবতী রবিবার (১ মার্চ) পাংশা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা (২২) বছর বয়সী এক যুবতীর সঙ্গে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের প্রায় সাত মাস সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের সম্পর্কের অবসান ঘটে। ভুক্তভোগীর দাবি, ওই যুবকের বন্ধু আকাশ মন্ডল তাকে আশ্বাস দেন যে পাংশায় এলে তার সঙ্গে সাবেক প্রেমিকের বিয়ে সম্পন্ন করে দেওয়া হবে। ওই আশ্বাসে বিশ্বাস করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে তিনি পাংশা উপজেলা শহরের মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান। পরে অভিযুক্ত আকাশ মন্ডল মোটরসাইকেলে করে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় নিয়ে যান। সেখানকার একটি আশ্রয়কেন্দ্রের কক্ষে আটকে রেখে আকাশ মন্ডল ও তার সহযোগি জামাল মন্ডল যুবতীকে গণধর্ষণ করে এবং তার কানের স্বর্ণের দুল, ব্যাগে থাকা নগদ অর্থ এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে নেয়। পরে তাকে ফেলে চালে যায়।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজু








