সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার বিকালে র্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তি যে জানায়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে আসছে তারা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদের নেতৃত্বে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি দল দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ১০০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দেবহাটার কুলিয়া গ্রামের মৃত আজিজ কারিকরের ছেলে মো. হাসানুর কারিকর, উপজেলার হাড়দ্দাহ গ্রামের সহারপ হোসেন সরদারের ছেলে মো. মনিরুল ইসলাম, জিয়া উদ্দীন গাজীর ছেলে মো. মুসা করিম।
র্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজু








