ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

রাজবাড়ীতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে গার্ড অব অনার

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৭:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীতে নবনিযুক্ত প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে গার্ড অব অনার

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছেন। দায়িত্ব গ্রহণের পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো জেলায় আগমন করলে তাঁকে উষ্ণ সংবর্ধনা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

জেলা সদরে পৌঁছালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে স্থানীয় সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকায় এটি তাঁর প্রথম সফর। ফলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বিভিন্ন স্থানীয় কর্মসূচিতে অংশ নেন।

প্রসঙ্গত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর জেলা উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

রাজু

×