জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৭) নামে এক জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার তিলকপুর-বেড়াগ্রাম সড়কের বয়েজের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হোসেন তিলকপুর ইউনিয়নের নূরনগর গ্রামের মৃত নইনুদ্দিনের ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নাঈম হোসেন তিলকপুর বাজার থেকে মোটরসাইকেলে রাইকালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বয়েজের পুল এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটির অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
রাজু








