ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী

সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা  

প্রকাশিত: ১৭:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মাগুরায় সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী কে ফুলের শুভেচ্ছা বরন করেছে মাগুরার জনগণ। এই সময় মাগুরা -১ আসনের এমপি মো: মনোয়ার হোসেন খাঁন তার সাথে ছিলেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রী হয়ে ঢাকা থেকে সড়ক পথে মাগুরায় আসলে কামারখালী গড়াই সেতুতে তাদের দুইজনকে ফুল দিয়ে বরন করা হয়। এর পর তারা মাগুরার ওয়াদা এলাকায় আসলে শত শত মানুষ ফুল দিয়ে স্বাগত জানায়। 

মোটরসাইকেল শোভাযাত্রায় তাদের মাগুরা সার্কিট হাউজে নিয়ে আসা হয়। সার্কিট হাউজে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী কে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সহ  মাগুরার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রী মহোদয়কে বরন করা হয়। 

তিনি ফুলের শুভেচ্ছায় সিক্ত হন। এই সময় জেলা বিএনপির আহবায়ক মো: আলী আহমেদ, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খাঁন কিজিল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, মাদক পাচার নির্মলে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে যাদের অবদান রয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। মাগুরার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। , 

এম.কে

×