রেজাউল করিম বাদশা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেন। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই ২টি আসনে নির্বাচন করে জয়ী হন। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ওই দিনই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
বগুড়া-৬ আসনটি বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। মঙ্গলবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুসারে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোট গ্রহণ ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
প্যানেল হু








