মেহেরপুর জেলা পুলিশ-এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জানুয়ারি ২০২৬ মাসের “মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন ও নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলার সকল শ্রেণি-পেশার নাগরিকদের মানসম্মত ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সকে কঠোর নির্দেশনা দেন। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাগুলোর অগ্রগতি নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
রাজু








