ছবি: জনকণ্ঠ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষি জমি, টপসয়েল, মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল খালেক পাটোয়ারীর নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৪ মাস, ১২জনকে ২ মাস করে মোট ২৪ মাস এবং ১ জনকে ১ মাস মেয়াদে ধৃত মোট ১৪ জনকে মোট ২৯ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ৭টি ডাম্প ট্রাক মাটিসহ জব্দ করা হয়। জব্দকৃত ৭টি ট্রাকের মধ্যে ৬টি ট্রাকই নম্বরপ্লেট বিহীন। এসময় রায়গঞ্জ থানা পুলিশ এর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকার কথাও বলেন তিনি।
এ.এইচ








