ছবি: জনকণ্ঠ
রাঙ্গামাটিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছেন।
শনিবার দিবসের প্রথম প্রজরে রাত ১২টা ১ মিনিটে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানান সর্বস্তরের জনতা।
রাত ১২টা ১ মিনিটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী পুস্পস্তবক অর্পন করেন। পরে মুক্তিযোদ্ধারা শহীদদের বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক সহ অন্যান্য নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেছেন। এর পরপর রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক মামুনুর রশদি মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাকিল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন।
এদিন সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুল আলী মঞ্চে একুশের আলোচনা সভা ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো ব্যাজ ধারণ করা হয়। সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টরসহ দায়িত্বপ্রাপ্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ.এইচ








