ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা

প্রকাশিত: ১৪:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আমতলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্য ছিল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, হাতের লেখা, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় আমতলী সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, এনসিপি, গণ অধিকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়। শনিবার প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ জামাল হোসেন, ডাঃ চিন্ময় হাওলাদার, অভিজিত সাহা, ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন, প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সভাপতি কামরুজ্জামান প্রমুখ। 

এম.কে

×