ভয়াবহ অগ্নিকাণ্ডে জুরাইছড়ি উপজেলার গবছড়ি বাজার পুড়ে ছাই হয়ে গেছে। দুমদুম্যা ইউনিয়নের দুর্গম পহাড়ি এই বাজারে ৪০টির মত দোকান ছিল আগুনে সবকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ওই বাজারের সঙ্গে গাড়ি চলার মতো কোন সড়ক পথ নেই। মানুষ পায়ে হেটে বাজারে যায়।
শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। একটি চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে এক ব্যবসায়ী জানায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যসায়ীরা জানায়।দুমদুম্যা ইউনিয়নের চেয়াম্যান শান্তি রাজ চাকমা অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্বীকার করেছেন। অগ্নিকাণ্ডে বহু পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।
রাজু








