মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দান সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস জানান, শিক্ষার্থীদের মাঝে ভাষা দিবসের চেতনা ছড়িয়ে দিতেই প্রতি বছর এ আয়োজন করা হয়।
এদিকে, জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করে আল্পনা এঁকে সাজানো হয়েছে। একুশের প্রথম প্রহরে এই শহীদ মিনারেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
রাজু








