ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলা হবে: পার্বত্য মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৫:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৫:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলা হবে: পার্বত্য মন্ত্রী

ছবি: সংগৃহীত।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান এমপি প্রথম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ শান্তি চায় বলেই তাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। 

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে শান্তি, সাম্য ও সম্প্রীতির বন্ধনে গড়ে তোলার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাসী। আমাদের সরকার সবাইকে নিয়ে শান্তি ও সাম্যের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে সহাবস্থান নিশ্চিত করতে চায়। পার্বত্য অঞ্চলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম.কে

×