ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

৫০ বছর পর পাহাড়ি জনপদ রাঙ্গামাটি পেল পূর্ণ মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ২১:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

৫০ বছর পর পাহাড়ি জনপদ রাঙ্গামাটি পেল পূর্ণ মন্ত্রী

দীপেন দেওয়ান

স্বাধীনতার ৫০ বছর পর পার্বত্য চট্টগ্রামের মার্দার জেলা  হিসেবে খ্যাত রাঙ্গামাটিতে এই প্রথম  দীপেন দেওয়ান পূর্ণ মন্ত্রী  হলেন। ২৯৯ রাঙ্গামাটি আসন থেকে দেশের সকল সংসদ সদস্যদের মধ্যে  সর্বোচ্চ ২ লাখ ৫৯, ৯৮০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্য  মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। এতে দারুন উচ্ছ্বসিত পাহাড়ের  মানুষ।  তিন পর্বত্য জেলা দলমত  সকল শ্রেণি পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই বিষয়ে রাঙ্গামাটির ব্যবসায়ী আবু  তৈয়ব  বলেন তিনি সকলের গ্রহণযোগ্য একজন ব্যক্তি।  তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাঙ্গামাটিবাসী  মিষ্টি বিতরণ করেছেন।

এর আগে   রাজ মাতা বিনিতারায়  প্রথম  ১৯৭৫ সালে পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী ছিলেন। এর পর ১৯৮০ সালে দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত মনিস্বপণ দেওয়ান পার্বত্য মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ছিলেন।  ২০০৯ সালে দীপংকর তালুকদার  পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ছিলেন। এরপর এই প্রথম ধানের শীষে বিপুল ভোট পেয়ে পার্বত্য  মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মঙ্গলবার বিকেলে  শপথ নিলেন দীপেন দেওয়ান।

প্যানেল হু

×