ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

দীর্ঘ ৫০ বছর পর পাহাাড়ি জনপদ রাঙ্গামাটি পূর্ণমন্ত্রী পেল 

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

প্রকাশিত: ১৮:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দীর্ঘ ৫০ বছর পর পাহাাড়ি জনপদ রাঙ্গামাটি পূর্ণমন্ত্রী পেল 

স্বাধীনতার ৫০ বছর পর পার্বত্যাচট্টগ্রামের মার্দার জেলা হিসাবে খ্যাত রাঙ্গামাটিতে এই প্রথম দীপেন দেওয়ান পূর্ণঙ্গ মন্ত্রী  হলেন। ২৯৯ রাঙ্গামাটি আসন থেকে দেশের সকল সংসদ সদস্যদের মধ্যে সবর্চ্চো ২ লাখ ৫৯, ৯৮০ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পার্বত্যাঞ্চলে ক্লিন ইমেজের নেতা হিসাবে খ্যাত। তিনি পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। এতে দারুন উচ্ছ্বসিত পাহাড়ের মানুষ। তিন পর্বত্য জেলা দলমত সকল শ্রেণি পেশার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন। এই বিষয়ে রাঙ্গামাটির ব্যবসায়ী আবু  তৈয়ব বলেন তিনি সকলের গ্রহন যোগ্য একজন ব্যক্তি। তিনি মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাঙ্গামাটি বাসী  মিষ্টি বিতরণ করেছেন। প্রশংসায় সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে।

তার আগে রাজ মাতা বিনিতারায় প্রথম ১৯৭৫ সালে পার্বত্য চট্টগ্রামের মন্ত্রী ছিলেন। এর পর ১৯৮০ লালে দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত মনিস্বপণ দেওয়ান পার্বত্য মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ছিলেন। ২০০৯ সালে দীপংকর তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতি মন্ত্রী ছিলেন। এরপর এই প্রথম ধানের শীষে বিপুল ভোট পেয়ে পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে মঙ্গলবার বিকালে শপথ নিলেন দীপেন দেওয়ান

 

রাজু

×