ছবি: জনকণ্ঠ
মাগুরার শ্রীপুরের চর চাকদহ গ্রামে রবিবার বিকাল থেকে রাত পর্যন্ত সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষে জেরে কমপক্ষে ২০টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এই ঘঁটনায় দুইজন আহত হয়েছে। তাদের মাগুরার শ্রীপুরের দ্বারিয়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১০জনকে আটক করেছে । শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ টহল চলছে।
এলাকাবাসী সুত্রে জানাযায, মাগুরার শ্রীপুরের গয়েশপুরন ইউপির চর চাকদহ গ্রামে এরাকায় আধিপত্য ও সামাজিক দলাদলিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের মধ্যে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে এই সংঘর্ষের সুত্রপাত ঘটে। এই ঘঁটনায় কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ২ জনকে দ্বারিায়াপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমপক্ষে ২০টি বাড়ি ভাংচুরের ও লুটপাটের ঘটঁনা ঘটেছে। ভাংচুরের পাশাপাশি ঘিরের আসবাপত্র বাংচুর করা হয় বলে অভিযোগ করা হয়। টিনের বেড়া ক্ষত বিক্ষত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটঁনাস্থলে গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ শান্তিশৃঙ্কলা বজায় রাখতে ১০জনকে আটক করেছে। এলাকায় থমথমে অবস্থা রিবাজ করছে। ভয়ে অনেকে বাড়ি থেকে পাীলয়ে রয়েছে। এলাকায় পুলিশ টহল চলছে।
শ্রীপুর থানার ওসি মো: শাহীন মিয়া জানান , খবর পেয়ে পুলিশ ঘঁটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। ১০টি বাড়ি ভাংচুরের ঘঁটনা ঘটে। পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে।
শহীদ








