ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২

নিজস্ব সংবাদদাতা, আক্কেলপুর, জয়পুরহাট 

প্রকাশিত: ০০:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২

ছবি: জনকণ্ঠ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে আক্কেলপুর-বগুড়া আঞ্চলিক সড়কের গোপীনাথপুর ইউনিয়নের হিমাগার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হান্নান (৫৫) পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল গনির ছেলে।

আহত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ভূরঙ্গমারী উপজেলার দক্ষিণ তেলাই গ্রামের রবিউল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (২৪) এবং বগুড়ার গাবতলী উপজেলার পশ্চিম মহিষাবান গ্রামের আবু হোসেনের ছেলে আলিব বাবু (২৩)।

স্থানীয়দের ভাষ্য, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুল হান্নানের মৃত্যু হয়। গুরুতর জখম হন মোটরসাইকেলের দুই আরোহী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকেরা তাদের অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ

×