ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নানা আয়োজনে মাগুরায় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত

সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা 

প্রকাশিত: ১৬:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নানা আয়োজনে মাগুরায় বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

১লা ফাল্গুন মাগুরায় নানা আয়োজনে বসন্ত বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বসন্ত উৎসব উপলক্ষে দোকানে দোকানে ফুল ক্রয় করতে তরুণ তরুণীদের সমাবেশ ঘটে। 

মাগুরার আবৃত্তি সংগঠন কণ্ঠবিথি ও রবীন্দ্র সংগীত সন্মিলনী পরিষদ মাগুরার আয়োজনে আলোচনা সভা ও সংগীত পরিবেশিত হয়। শহরের কলেজ রোডে অবস্থিত কúবীথি কার্যালয়ে আলোচনায় অংশ নেন সাংবাদিক রকিবুল হক দিপু, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিম, রাশেদুল ইসলাম, ফজল মাহমুদ প্রমুখ। 

আলোচনা সভায় সভাপতিত্বে করেন, খাঁন মাঝারুল হক লিপু। এরপর জাতীয় রবীন্দ্র সংগীত সন্মিলনী পরিষদেও শিল্পীরা সঙগীত পরিবেশন করেন। এরপর বাঙ্হারী খাবার মুড়ি, মুড়কি, মোয়া, বাসাতা, কদমা, বরই ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হয়। শহরেও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নানা প্রশাকে নকলে একত্রিত হয়ে বের জন। ফুলের শুভেচ্ছা জানান। এই দিনকে সামনে রেখে মাগুরা জেরায় কয়েক লক্ষ টাকার ফুল বেচা কেনা হয়।

এম.কে

×