মুন্সীগঞ্জ-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ২ লাখ ১০ হাজার ৭২৮। আর ‘না’ পেয়েছে ৭৭ হাজার ৫৬১ ভোট। কাস্টিং ভোট ৫৭ দশমিক ৯৬ শতাংশ।
মুন্সীগঞ্জ-২ আসনেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। ‘হ্যাঁ’ পেয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৫৭ ভোট। আর ‘না’ পেয়েছে ৫১ হাজার ৮৪২ ভোট। আসনটিতে কাস্টিং ভোট ৫৩ দশমিক ৪২ শতাংশ।
মুন্সীগঞ্জ-৩ আসনেও ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়েছে। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৭ হাজার ৭৯২টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫২টি। মুন্সীগঞ্জ-৩ আসনে কাস্টিং ভোট ৫৫ দশমিক ৪৪ শতাংশ।
মুন্সীগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মধ্যরাতে তাঁর সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন।
সজিব








