ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হোসেনপুরে জাল ভোটে দেওয়ার অভিযোগে যুবকের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

হোসেনপুরে জাল ভোটে দেওয়ার অভিযোগে যুবকের কারাদন্ড

কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দন্ডিত ইমরান মিয়া দুপুরে অন্যজনের হয়ে ভোট দিতে কেন্দ্রে যায়। এ সময় সন্দেহজনক হলে কেন্দ্রে দায়িত্বরত লোকজন প্রথমে তাকে আটক করে। পরে জুডিশিয়াল ভ্রাম্যমাণ আদালত এসে তাকে দুই বছরের সাজা দেন। 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা গণমাধ্যমকে জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য এ কারাদণ্ড প্রদান করেন। 

 

রাজু

×