রাঙ্গামাটির পৃথক দুই ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুজনকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে মো. ইয়াছিন (২৪) নামের এক যুবক এবং জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এনুরূপ অভিযোগে শফিউল বাশার (১৯) নামে আরেক যুবককে আটক করা হয়েছে।
জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর সদস্যরা তাঁদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রাজু








