ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় ব্যালট চুরির দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড 

ওপেলিয়া কনি, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ১৬:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়ায় ব্যালট চুরির দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড 

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির চেষ্টাকালে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে শাহিন ব্যালট পেপার গ্রহণের পর তা ব্যালট বাক্সে সংরক্ষণ না করে কৌশলে একটি সাদা কাগজ বাক্সে নিক্ষেপ করেন এবং মূল ব্যালট পেপারটি সঙ্গে নিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে দেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে উল্লিখিত দণ্ডাদেশ প্রদান করেন। 

রাজু

×