ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘স্বামীকে নিয়ে অসুস্থ শরীরে ভোটকেন্দ্র ৮৮ বছর বয়সী সাবিলা বেগম’

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১২:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

‘স্বামীকে নিয়ে অসুস্থ শরীরে ভোটকেন্দ্র ৮৮ বছর বয়সী সাবিলা বেগম’

ছবি: জনকণ্ঠ

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। শরীরে বাসা বেধেছে নানান রোগ। জোর নেই হাত ও পায়ে। তারপরও সকাল ১০টার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য বৃদ্ধ স্বামীর হাতে ভর করে ভোট কেন্দ্রে হাজির হন ৮৮ বছরের সাবিলা বেগম।
 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টায় এমন চিত্রই দেখা মিলল কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন ওয়ালী নেওয়াজ খান কলেজ ভোটকেন্দ্র। 

জেলা শহরের নিউটাউন এলাকার বাসিন্দা সাবিলা বেগম ভোট দিয়ে জানান, গত তিনটা নির্বাচনে একটাতে ও ভোট দিতে পারিনি। ভোট দিতে এসে দেখি ভোট শেষ। এবার ভোট দিলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো।

সাবিলা বেগমের স্বামী আব্দুল করিম খান জানান, তার স্ত্রী অসুস্থ, কিন্তু ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ। গত তিনটা নির্বাচনে একটাতেও ভোট দিতে পারেনি। তাই এবার অসুস্থ শরীর নিয়ে সে এসেছে ভোট দিতে। ভোট দিতে পেরে সে খুব আনন্দিত ও খুশি।

জেলা রিটার্নিং অফিসের কার্যালয়ের সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ৬টি আসনে ৯১৩টি কেন্দ্রের ৫১০৫টি কক্ষে চলছে ভোটগ্রহণ। কিশোরগঞ্জ জেলায় সর্বমোট ভোটার সংখ্যা হচ্ছে ২৭ লাখ ২৭ হাজার জন। এর মধ্যে ১৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন পুরুষ এবং ১৩ লাখ ৩২ হাজার ৭৮৭ জন নারী। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৮ জন।

শহীদ

×