জেলার শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপি’র মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
রাজু








