আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্য নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার বিকালে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে বিএনপির হাজার হাজার নারী নেত্রী ও কর্মী- সমর্থকদের অংশ গ্রহনে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করা হয়েছে। এদিন বাদ আসর উপজেলার পুর্বঢাকা (পশ্চিম সিংড়া) রোড এলাকা থেকে শুরু করা মিছিল পুর্ব সমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে বলেন, আমাদের প্রতিপক্ষ একটি দল ধানের শীষের তথা বিএনপির বিরুদ্ধে নানা ভাবে ষড়যন্ত্র করে চলেছে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে চালাচ্ছে নানা কূটকৌশল।
এজন্য ভোটের দিন ভোট গ্রহন শুরুর আগে থেকে গননা ও ফলাফল ঘোষণা না করা পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দেওয়ার পাশাপাশি সামনের দুই দিন প্রতিটি গ্রামের ও শহরের পাড়া-মহল্লায় নজরদারি করার জন্য নেতা ও কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান, যাতে করে প্রতিপক্ষরা ভোটারদের প্রভাবিত করতে না পারে।
তিনি নেতা ও কর্মী সমর্থকদের বলেন, আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরতে পারব ইনশাআল্লাহ। সমাবেশে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষযক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলার সান্তাহার পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু প্রমুখ। সমাবেশ শেষ করে পুর্বঢাকা রোড থেকে সান্তাহার রেলওয়ে জংশননের স্বাধীনতা মঞ্চ পর্যন্ত মিছিল করে এসে সেখানে সমবেত হয়ে পথসভা করা হয়।
রাজু








