ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মশাল মিছিলে মুখর খাগড়াছড়ি, জন্ম নিল ‘হাদী চত্বর’

হাছানুল করিম, খাগড়াছড়ি

প্রকাশিত: ২২:১০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

মশাল মিছিলে মুখর খাগড়াছড়ি, জন্ম নিল ‘হাদী চত্বর’

হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকায় চলমান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মশাল নিয়ে সড়কে নেমেছেন আন্দোলনকারীরা। তারা আহতদের ওপর হামলার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি দাবি করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে কর্মসূচি শুরু হয়। সেখান থেকে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেলিম মার্কেট এলাকা অতিক্রম করে নারিকেল বাগান অরন্য বিলাস সংলগ্ন তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এ সময় অংশগ্রহণকারীরা ওই স্থানটিকে ‘হাদী চত্বর’ নামে অভিহিত করার ঘোষণা দেন। পরে শাপলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ  কর্মসূচি শেষ হয়।

মিছিলজুড়ে প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের। তাদের বক্তব্যে ঢাকার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বহিঃপ্রকাশ উঠে আসে।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি জাহিদ হাসান বলেন, "খাগড়াছড়ি নারিকেল বাগান যে চত্বর রয়েছে, সে চত্বরকে শহীদ উসমান বিন হাদী চত্বর হিসেবে ঘোষণা করলাম"

বক্তারা আরও বলেন, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

 

রাজু

×