ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ঝালকাঠিতে ড্যাবের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ২১:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠিতে ড্যাবের উদ্যোগে চিকিৎসা ক্যাম্প

ঝালকঠির নলছিটিতে ড্যাবের উদ্যোগে চিকিৎসা সেবা

ঝালকাঠির নলছিটিতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন ড্যাবের কেন্দ্রীয় কমিটিসহ মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার জাহানারা লাইজু ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক এসএম খালিদ মাহমুদ শাকিল। এছাড়াও ঝালকাঠির সাবেক সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মেহেদী হাসান সানি ও ডাক্তার মাহামুদুল হাসান। এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না।

প্যানেল হু

×