ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

“হ্যাঁ মানে আজাদী আর “না” মানে গোলামী: আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

“হ্যাঁ মানে আজাদী আর “না” মানে গোলামী: আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই

আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরকার গড়তে চাই না, আমরা  বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ও চাইনা,আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। নড়াইলে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এ কথা বলেন। 

শুক্রবার বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামী নড়াইলের আয়োজনে এ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। 

প্রধান অতিথি  তার বক্তব্যে বলেন, এই বাংলাদেশ এখন এক স্বস্তির নিশ্বাস চায়, আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না, এই পুরানো রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জীর দিয়ে আটকে রেখেছে ,সামনে দাড়ানোর সুযোগ দেয় নাই, আমরা সেই বাংলাদেশকে আল্লার উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এ সুযোগই আগামী ১২ তারিখ, গণ ভোটে পুরানো রাজনীতিকে বিদায় দিতে“ না “ আর নতুন রাজনীতিকে বলা হবে “ হ্যাঁ “। “হ্যাঁ মানে আজাদী আর “না” মানে গোলামী। সকলের জন্য নিরাপদ, সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা গড়তে চায়।  আমরা বাংলাদেশ জামায়তে ইসলামীর সরকার গড়তে চায় না, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়ও চায়না,আমরা  ১৮ কোটি মানুষের বিজয় চায়। আপনারা ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে থাকবেন।

জেলা জামায়াতে ইসলামী নড়াইলের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল-২ আসনের প্রার্থী  আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ঢাকা দক্ষিনের কর্ম পরিষদ সদস্য শামসুর রহমান,জেলা জামায়াতের সেক্রেটারি ও নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মো. ওবায়দুল¬াহ কায়সার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আয়য়ুব হোসেন খান, জেলা-উপজেলা-পৌর-ইউনিয়ন জামায়াতের বিপিুল সংখ্যক নেতা-কর্মি,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন। 

 

রাজু

×