ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গণভোট বিষয়ে কিশোরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১২:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট বিষয়ে কিশোরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে ‘গণভোট’ বিষয়ে কিশোরগঞ্জে ধর্মীয় নেতাদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে জেলা পাবলিক লাইব্রেরিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এই সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের কিশোরগঞ্জ জেলার ৪০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি ও প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জের ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক।

আসন্ন নির্বাচনে জনগণকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে গণভোট প্রচারণায় ‘হ্যাঁ’ বা ‘না’ প্রয়োগে বিভিন্ন ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন কিশোরগঞ্জ সদর উপজেলার অ্যাডভোকেট সমর কান্তি সরকার, বাজিতপুর উপজেলার জামে মসজিদের ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক, সুজনের জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. ফারুকুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের ডিসিএফ রাকিব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য তাঁদের উচিত নিরপেক্ষ অবস্থান থেকে ভোটারদের সচেতন করা এবং উসকানিমূলক বক্তব্য পরিহার করা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে জনগণকে উদ্বুদ্ধ করা, যাতে কোনো ধরনের সংঘাত বা সহিংসতা তৈরি না হয়।

সজিব

×