ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গোসলে এমআইএসটির এক ছাত্র পদ্মায় নিখোঁজ, আহত ১

নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ 

প্রকাশিত: ১৯:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

গোসলে এমআইএসটির এক ছাত্র পদ্মায় নিখোঁজ, আহত ১

ছবি: জনকণ্ঠ

মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এমআইএসটির ছাত্র নিখোঁজ রয়েছেন । এ সময় আহত অন্য এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়া কাছে পদ্মা সেতির ৪ নম্বর খুঁটির কাছে এই ঘটনা ঘটে। 

নিখোঁজ ছাত্রের নাম আবু নাঈম (২৩) ও আহত ছাত্রের নাম মোহাম্মদ  তানভির (২১)। তারা ঢাকার মিরপুর এলাকার মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র বলে জানিয়েছেন আহত তানভিরের বন্ধুরা। তারা বলেন, মাওয়া এলাকায় ঘুরতে এসে পদ্মা নদীতে গোসল করতে নামে তানভির, সোহান ও নাঈম। এর মধ্যে নাঈম পানিতে ডুবে নাঈম নিখোঁজ হয়। বাকি দুজনের মধ্যে সোহান সুস্থ আছে। তানভীরকে আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতুর কাছে তিন ছাত্র পানিতে গোসলে নামে। এর মধ্যে একজন পদ্মায় তলিয়ে যায়। আরেক তলিয়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে আশপাশের লোকজন। 

নিখোঁজ ওই ছাত্রকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজ বলেন, পানিতে নেমে আহত তানভীরকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত।

শহীদ

×