গ্রাম বাংলার চিরাচিত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্টর উদ্যোগী খাগড়াছড়িতে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উৎসবরে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার। যুব রেডক্রিসেন্ট এর যুব প্রধান মো: আল আমীনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো: দুলাল হোসেন, ইউনিট সেক্রেটারী ইন্জিনিয়ার মো: আব্দুল মজিদ ও নির্বাহী সদস্য হাছানুল করিম বক্তব্য রাখেন।
উদ্যোক্তারা জানান, জেলার কর্মরত ১২ মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজনে অংশ নিয়েছে এবং গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী বাহারী পিঠাপুলী নিয়ে তাদের ষ্টলগুলো সাজিয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রাজু








