ছবি: জনকণ্ঠ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে শীতার্ত অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩ টায় খাগড়াছড়ি ইউনিট কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব দুলাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ইউনিটের সেক্রেটারি আব্দুল মজিদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পেয়ার আহমেদ, রবিউল ইসলাম, হাছানুল করিম, বসুন্ধরা ত্রিপুরা, পাইম্রাসং মারমা, হাফসা বেগম এবং ইউনিট লেভেল অফিসার আবদুল গণি মজুমদার। এছাড়াও রেড ক্রিসেন্টের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার ১৬০ অসচ্ছল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান।
শহীদ








