ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়িতে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত।
তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমার মনোনয়ন প্রত্যাহারের আবেদন আসলেও প্রার্থী স্ব শরীরে উপস্থিত না হওয়ায় তার প্রার্থীতা বহাল রয়েছে।
তিনি আরো বলেন, প্রার্থী প্রত্যাহার শেষে ২৯৮ নং সংসদীয় খাগড়াছড়ি আসনে ১১ জন বৈধ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বুধবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ১৫ জন মনোনয়ন দাখিল করেছিলেন। দাখিলকৃতদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে ৭জন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিলে আরো ৬ জনের মনোনয়ন বৈধ হয়।
প্রার্থী প্রত্যাহার শেষে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের মিথিলা রওয়াজা।
এছাড়াও বিএমজেপি প্রার্থী উশোপ্রু মারমা, গণ অধিকার পরিষদের প্রার্থী দীনময় রওয়াজা, ইনসানিয়াত বিপ্লব এর প্রার্থী মো. নূর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, সমীরণ দেওয়ান এবং ধর্ম জ্যোতি চাকমা।
রাজু








