ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‌দে‌শে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে: রুহুল কবির রিজভী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৫:৫৭, ২০ জানুয়ারি ২০২৬; আপডেট: ১৫:৫৮, ২০ জানুয়ারি ২০২৬

‌দে‌শে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে: রুহুল কবির রিজভী

ছবি: দৈনিক জনকণ্ঠ।

বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী ব‌লে‌ছেন, দে‌শের  আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করাই সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব। মানুষ যা‌তে নির্বিঘ্নে ভোট কে‌ন্দ্রে গি‌য়ে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান কর‌তে পা‌রে তার নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকার‌কে দি‌তে হ‌বে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের জাজিরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তি‌নি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ও অন্যান্যরা। 

রুহুল কবির রিজভী আ‌রো ব‌লেন, নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিৎ, যেখানে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠে। কিন্তু আজ নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু প্রশ্ন উঠছে। মানুষ বিগত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। তারা চায় এখন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে। এর নিশ্চয়তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। 

তিনি আশংকা প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু স্বাভাবিক করতে পারছে না। আমি মনে করি সবকিছু ঠিক করতে দৃঢ় হস্তে ন্যায়সংগতভাবে কাজ কর‍তে হবে। তবে তারা যদি কোনোদিকে হেলে পড়ে তাহলে মানুষের সেই পুরনো আশঙ্কাই সঠিক হবে।

এম.কে

×