ঝালকাঠিতে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনসাফ মঞ্চের আয়োজনে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল থেকে ঝালকাঠির শিল্পকলা একাডেমির চত্বরে ওসমান হাদির ওপরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং বিকেল ৪টায় শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। ফায়ার সার্ভিস মোড়ে সংক্ষিপ্ত পথ সভায় হাদি হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে। সন্ধ্যায় হাদি সন্ধ্যায় স্মারক প্রবন্ধ উপস্থাপন ও শোক সভার আয়োজন করা হয়েছে।
প্যানেল হু








