ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা ক্রিকেট লীগ শুরু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৫:০৬, ১৭ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা ক্রিকেট লীগ শুরু

ছবি: দৈনিক জনকণ্ঠ।

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে জেলা পর্যায়ের ক্রিকেট লীগ শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক আনোয়ার সাদাত। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী।

৫০ ওভারের এই লীগে ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে প্রজন্ম ক্লাবের মুখোমুখি হয় খাগড়াছড়ি আইডিয়াল বহুমুখী সমবায় সমিতি।

এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সাংবাদিক শাহরিয়ার ইউনুস, আনিসুল আলম চৌধুরীসহ ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। সম্প্রীতি নৃত্যের মাধ্যমে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এম.কে

×