ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নিহত ১, আহত-২

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল টিনের ঘর যুবকের দেহ ছিন্নভিন্ন

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ০০:১৯, ৯ জানুয়ারি ২০২৬

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল টিনের ঘর যুবকের দেহ ছিন্নভিন্ন

বোমা বিস্ফোরণে উড়ে গেছে পুরো ঘর

শরীয়তপুরে জাজিরা উপজেলার বিলাশপুরের মুলাই বেপারিকান্দি গ্রামে বৃহস্পতিবার ভোরে সাগর বেপারির বাড়িতে বোমা বিস্ফোরণে উড়ে গেছে পুরো ঘর। এ সময় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার বিলাসপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গত কয়েকদিন ধরে দু’টি গ্রুপের মধ্যে দফায় দফায় সঘর্ষ চলছিল।

বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার ভোরে বোমা বিস্ফোরণে উড়ে যায় স্থানীয় সাগর বেপারির টিনের ঘর। এ সময় বোমা বিস্ফোরণে সোহান নামে এক যুবকের হাত ও শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে সাতশ’ মিটার দূরে রসুন খেতে তার লাশ পাওয়া যায়। পুনিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘরটির ভেতরে শত শত ককটেল বানানোর সরঞ্জাম এবং বস্তাভর্তি ককটেল পাওয়া যায়। এ ঘটনায় আহত নবিন সরদার ও আরমান মোল্লাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 
এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। ঘটনাস্থলে র‌্যাব সদস্য ও অক্ত পুমোতায়েন করা হয়েছে। ঘটনার পর এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। ভোরে বোমার শব্দে ঘুম ভাঙে এলাকাবাসীর। জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, বোমা বানানোর সময় তা বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে। নিহতের লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতংক তৈরি করছে। এ বোমা তৈরিতে কাদের লাভ হচ্ছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্যানেল হু

×