ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শরীয়তপুর-৩ আসনে তারেক রহমানের একান্ত সচিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

প্রকাশিত: ১৫:৫২, ৩ জানুয়ারি ২০২৬

শরীয়তপুর-৩ আসনে তারেক রহমানের একান্ত সচিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শনিবার সকালে শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম যাচাই-বাছাই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছেন।

এ আসনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, জামায়াতে ইসলামীর মোঃ আজহার উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার এর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রের ত্রুটি থাকায় যাচাই-বাছাইতে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, শরীয়তপুর-৩ আসনে মোট ৪জন এমপি প্রাথী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

এ.এইচ

×