ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নড়াইলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৬:৪৬, ৩১ ডিসেম্বর ২০২৫

নড়াইলে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নড়াইল শহরের কুড়িডোব মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) জেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দেন, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপি উপদেষ্টা সাবেক সভাপতি এ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার প্রমুখ। এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদানের কথা স্মরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এডিশনাল পিপি এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তিও সমৃদ্ধি কামনা করা হয়।

এম.কে

×