ছবি: সংগৃহীত।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-আরো ২ নেতার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর-১ সংসদীয় আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন।
অপরদিকে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন পেশাজীবী সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, এবং মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ও অঙ্গসংগঠনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এম.কে








