ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বড় হার দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

প্রকাশিত: ০৩:২২, ১১ অক্টোবর ২০১৭

বড় হার দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

অনলাইন রিপোর্টার ॥ ভালো শুরুর প্রতিশ্রুতি ছিল। একটি দল হয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াকু খেলার লক্ষ্যের কথা বলেছিলেন জিমিরা; কিন্তু ঘরের মাঠের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দেখা গেলো অসহায় এক বাংলাদেশকে। বুধবার মওলানা ভাসানি স্টেডিয়ামে এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা তিনবারের চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে করে আরো ৬ গোল। এর মধ্যে তৃতীয় ও শেষ কোয়ার্টারে ৩ টি গোল করে পাকিস্তান। দ্বিতীয় মিনিটেই পাকিস্তানের পক্ষে পেনাল্টি কর্নারে বাঁশি বাজিয়েছিলেন আম্পায়ার। আম্পায়ারের ওই সিদ্ধান্তের রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে ওই একবারই বাংলাদেশের রক্ষণভাগে আতঙ্ক ছড়াতে পেরেছিল তিনবারের চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই বাংলাদেশ সীমানায় প্রচণ্ড চাপ সৃষ্টি করে পাকিস্তান।
×