মূল্যসূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন

প্রকাশিত: ২০:৪১, ২৬ অক্টোবর ২০২২

মূল্যসূচকের ঊর্ধ্বমুখীতে লেনদেন

শেয়ারবাজার

শেয়ারবাজারে আজ দিনের শুরুতে মূল্যসূচকে ঊর্ধ্বমুখী দেখা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্যসূচক। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২০ পয়েন্ট। 

আজ ডিএসইতে ৭৪১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১১৮ কোটি ২৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএইচ