ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড়: হরমুজ প্রণালিতে ধ্বংসাত্মক হামলা

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ১৭:৪১, ১২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড়: হরমুজ প্রণালিতে ধ্বংসাত্মক হামলা

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সংঘাত এবার চরম আকার ধারণ করেছে। বুধবার গভীর রাতে ইরাকি জলসীমায় ইরানের 'বিস্ফোরক বোঝাই বোটে'র আত্মঘাতী হামলায় দুটি বিশাল তেলের ট্যাঙ্কার সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় একজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

ঘটনার মূল পয়েন্ট:

আক্রান্ত জাহাজ: মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘সেফ সি বিষ্ণু’ এবং মাল্টার ‘জেফিরোস’। জাহাজ দুটি ইরাকি রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা (SOMO) ও বসরা গ্যাস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ ছিল।

আক্রমণের ধরণ: প্রজেক্টাইল এবং বিস্ফোরক বোঝাই বোটের মাধ্যমে সুনির্দিষ্ট হামলা।

অস্থিরতার প্রভাব: গত কয়েক দিনে মোট ১৬টি জাহাজ আক্রান্ত হয়েছে। বিশ্বের ২০% তেল সরবরাহের পথ হরমুজ প্রণালি এখন কার্যত স্থবির।

ইরানের হুঁশিয়ারি: "হামলা বন্ধ না হলে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র বা মিত্রদের জন্য 'এক লিটার তেলও' রপ্তানি হতে দেওয়া হবে না।"

পাল্টা হুমকি ট্রাম্পের:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন যে, ইরানের নৌবাহিনীর সিংহভাগই এরই মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি ইরানকে সতর্ক করে বলেন, তেল রপ্তানিতে বাধা দিলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

 

রাজু

×