অনলাইন ডেস্ক ॥ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘শুধু করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নয় বরং শ্রমিক-কর্মচারীদের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। আজ মঙ্গলবার দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, শোভন কর্মপরিবেশ হোক সবার’।
আবদুল হামিদ বলেন, ‘এ বছর এমন একটি দুর্যোগময় মুহূর্তে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হচ্ছে যখন করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট মহামারির ফলে সারাবিশ্বে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশের সকল কলকারখানা জাতীয়করণ করেন। বঙ্গবন্ধুর এ সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ ছিল কলকারখানাগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও শ্রমজীবী মানুষের পেশাগত সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা।’
রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে সামনে রেখেই বর্তমান সরকার দেশের সকল শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।’
জীবাণুনাশক ইনজেকশনের বিষয়টি ‘ঠাট্টা’ করে বলেছেন ট্রাম্প
মির্জাপুরে আরও দুইজনের করোনা শনাক্ত, ১১০ বাড়ি লকডাউন
টঙ্গী-গাজীপুরে মন্ত্রী রাসেলের ঘরবন্দী ৫০ হাজার পরিবারে খাদ্য বিতরণ
জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পাবনায় ডাক্তার নার্সসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত
রামুতে করোনা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের রিক্সা চালক
কলাপাড়ায় ভাইয়া বাহিনীর সশস্ত্র ক্যাডার অন্তরসহ দুইজন গ্রেফতার
সাগরে ভাসতে থাকা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অনুরোধ যুক্তরাজ্যের
কলাপাড়ায় প্রথম করোনা রোগী শনাক্ত ॥ গ্রাম লকডাউন
দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২
উপসর্গ নিয়ে মারা যাওয়া অটোরিকশা চালকের রিপোর্ট নেগেটিভ
উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে নির্দিষ্ট জনস্বাস্থ্য নীতি প্রয়োজন
করোনা ভাইরাস ॥ প্রাণ গেল ২১১৫৩৭ জনের, আক্রান্ত ৩০ লাখের বেশী
দুই সপ্তাহের বিশ্রামে কুটিনহো
গ্রামের শ্রমিক না আসার পরামর্শ বিকেএমইএর
করোনার টিকা আবিস্কার করতে রক্ত দিলেন তারকা দম্পতি
‘পুরো ঘটনা জেনে প্রকাশ করা উচিত’
ফ্রান্সে ২৩ হাজার মানুষের প্রাণ কাড়ল করোনা ভাইরাস
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে অনেকেই ভয়ানক সব স্বপ্ন দেখছেন
করোনা থেকে সুস্থ হয়েই পুলিশি ঝামেলায় কণিকা কাপুর