ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র

প্রকাশিত: ২৩:২৮, ৭ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে ঢাকার দুই মেয়র

স্টাফ রিপোর্টার ॥ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রনে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেছেন ঢাকার দুই মেয়র। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘আমাদের শহর, আমাদের যোগদানের উদ্দেশ্যে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তরের মেয়র মোঃ আনিসুল হক। আগামীকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে দেখা গেছে, বিশ্বের ৯১টি দেশের এক হাজার ৬০০টি শহরের মধ্যে দূষণের দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ।
×